কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

201

অনলাইন ডেস্ক:

দেশপ্রেম, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের প্রতি জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্টগার্ড দিবস-২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে মঙ্গলবার এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ কোস্টগার্ড দিবস ২০২৪ উপলক্ষে এ বাহিনীর সর্বস্তরের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে বাংলাদেশ নৌবাহিনী সুসংগঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় এ বাহিনীর সদস্যরা নিজেরাই নৌকা ক্রয় করে শত্রুর মোকাবিলা করেছেন এবং সফলতার সঙ্গে ‘অপারেশন জ্যাকপট’ পরিচালনা করেছেন। জাতির পিতার নির্দেশে নারায়ণগঞ্জ ড্রাইডক এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৯৭২ সালে প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণ করে।

তিনি বলেন, ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি ‘দি টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। এতে নৌবাহিনীর তত্ত্বাবধানে দেশের নদ-নদী ও সমুদ্রের জলরাশিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হয়। এ আইনের ওপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের সরকারের উদ্যোগে সমুদ্র বিজয় সম্ভব হয়। আওয়ামী লীগ বিরোধী দলে থেকেও সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে একটি বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে ১৯৯৪ সালে জাতীয় সংসদে ‘বাংলাদেশ কোস্ট গার্ড বিল’ উত্থাপন করে।

এ প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটি বিকল্প বাহিনী হিসেবে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ প্রতিষ্ঠিত হলেও আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৯৬ সালে সরকার গঠনের পর এ সংস্থাটি পূর্ণদ্যোমে কার্যক্রম শুরু করে।

পূর্বের খবরশক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুদিবস আজ
পরবর্তি খবরসরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে