কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত আহত ৩০

217
কুমিল্লা প্রতিনিধি:ঃ কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। গতকাল দুপুরে উপজেলার তেজেরবাজার এলাকায়।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত ট্রেনের ১৮টি বগির মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় আধা কিলোমিটার রেলপথ দুমড়ে-মুচড়ে গেছে। লাইনচ্যুত বগিগুলো পার্শ্ববর্তী মাঠে ও বাড়িতে গিয়েও পড়েছে।

গতকাল দুপুর ১টা ৩৫ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজের বাজার লেভেলক্রসিংয়ের দক্ষিণ পাশে শিহর চিওড়া ও উরুকুটির মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনের হুক খুলে গেলে চালক এবং ইঞ্জিনটি রক্ষা পান। পরে চালক ট্রেনের ইঞ্জিনটিকে হাসানপুর রেলস্টেশনে নিয়ে যান।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কমিটিকে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

রবিবার (১৭ মার্চ) রাতে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন, রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. নির্ঝর এবং বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।

গতকাল রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনের অদূরে তেজের বাজার রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে শিহর চিওড়া ও উরুকুটির মাঝামাঝি স্থানে ওই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হলেও কেউ নিহত হয়নি।

এদিকে, লাইনচ্যুত হওয়া বগিগুলো ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লাইনে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এদিন সন্ধ্যা থেকে আখাউড়া থেকে একটি এবং চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। 

রাত পৌনে ৯টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহাবুব আলম সোহাগ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা চেষ্টা করছেন চট্টগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য।

পূর্বের খবরফের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিপুল ভোটে জয়
পরবর্তি খবরপবিত্র রমজানে যেসব দোয়া অধিক হারে পড়বো