এডিবি প্রতিবছর বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে

273
অনলাইন ডেস্কঃ আজ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জংয়ের সাক্ষাৎ করেন।
জলবায়ু স্থিতিস্থাপকতা ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে প্রতিবছর ১০০ কোটি ডলার সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রবিবার (৫ জানুয়ারি) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এই প্রতিশ্রুতির কথা জানান।

পরিবেশ উপদেষ্টা দেশের আটটি বিভাগের আটটি প্রধান নদী পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকার আশপাশের নদীগুলোর পরিষ্কার কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা কামনা করেন। তিনি সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতা ও মানুষ-হাতি সংঘাত মোকাবেলায় এডিবির সহযোগিতা চেয়েছেন।

পূর্বের খবরবিএফআইইউ আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে
পরবর্তি খবরঅভিনেতা প্রবীর মিত্র আর নেই