ঊষাকে হারিয়ে ফাইনালে মেরিনার্স

124

খেলাধূলা ডেস্ক:

ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মেরিনার্স।

জয়ী দলের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া মেরিনার্সের হয়ে মাঈনুল ইসলাম কৌশিক ২টি এবং মিথিলেষ ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি সমান একটি করে গোল করেন।

বিরতি থেকে ফিরে খেলার তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে মাঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান ৪-০ তে নিয়ে যায় মেরিনার্স। ৩৭ মিনিটে আবারো গোলের আনন্দ মেরিনার্সের। এবার ফিল্ড গোলে দলের ব্যবধান আরো বাড়িয়ে নেন দলটির অধিনায়ক ফজলে হোসেন রাব্বি (৫-০)। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক এবং দলকে ষষ্ঠ গোল এনে দেন সোহানুর রহমান সবুজ (৬-০)।

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে অর্থাৎ খেলার ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৬-২ এ নামিয়ে আনেন ঊষার বিদেশি খেলোয়াড় মোহাম্মদ শারিক। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫০ মিনিটে গিয়ে আবারো ঊষার গোল। ফিল্ড গোল করে ব্যবধান ৬-৩ করেন আরশাদ হোসেন।

৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মেরিনার্সের সবুজ (৭-৩)। ৫৭ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান ৮-৩ গোলের হয়। এরপর ৫৮ মিনিটে ঊষার হয়ে সবশেষ গোলটি করেন মোহাম্মদ শারিক। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিকপূর্ণ হয় শারিকের। তবে ব্যবধান ৮-৪ গোলে দাঁড়ায়। খেলার বাকি সময় আর কোনো গোল হয়নি।

পূর্বের খবরসিন্ডিকেটের বিরুদ্ধে যেন কথা বলতে না পারে সেজন্যই একের পর এক আইন
পরবর্তি খবরফিরলেন বুমরাহ, ফেরা হয়নি রাহুলের