ঢাকাঃ সাংবাদিক বান্ধব প্রিয় কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশিদ অলক এর উপর বনানী স্টার কাবাব এর কর্মচারীদের হামলার ঘটনা ঘটেছে।
এই ঘটনার খবর পেয়ে হামলাকারীদের আটকের উদ্দেশ্যে ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেছে। এই ঘটনায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তারা বোমার প্রচার সম্পাদক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশিদ অলককে যারা আহত করেছে সে সকল দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ এর প্রতিবাদে মাঠে নামবে।

আহত কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশিদ অলক






