উত্তরা মিডিয়া ক্লাবের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত

178
ঢাকাঃ গতকাল সন্ধ্যা ছয়টায় উত্তরা মিডিয়া ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সভাটি উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও চৈত্র সংক্রান্তি উদযাপন বিষয়ে নানা আলোচনা হয় ক্লাবের উত্তরার ১২ নম্বর সেক্টরের নিজস্ব কার্যালয়ে।

উক্ত অনুষ্ঠানে উত্তরা মিডিয়া ক্লাবের সকল ইসি ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলের সমন্বয়ে সাংবাদিক হুমায়ূন কবির কে আহ্বায়ক করে ৩১ সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উত্তরা মিডিয়া ক্লাবের সফলতা ও সমৃদ্ধির লক্ষে আগামী দিনের কর্মসূচী গ্রহন করার সিদ্বান্ত নেয়া হয়েছে উক্ত সভায়। ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও উন্নতির শিখরে পৌঁছানোর আশবাদ বাক্ত করা হয়।

সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে সকল কার্যক্রম সফল করার শপথ নেন।

 

May be an image of one or more people, people smiling and people studying

 

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সালাউদ্দিন বাবর,  সৈয়দ এনাম উল্লাহ, হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাব, আহসান হাবীব বাবু, কামাল হোসেন, লাকী বেগম, মনিরুজ্জামান জুয়েল, মিনহাজ উদ্দীন অন্তর, নাহিদ সুলতানা, লুবনা, সোহেল, শাহিন, দিলরুবা হোসেন, ফারজানা ইতি সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।

 

May be an image of one or more people and people studying

 

পূর্বের খবররাষ্ট্রের জনকল্যাণে জিয়ার ‘গ্রাম সরকার’
পরবর্তি খবরবাংলাদেশ আর ভারত-বিরোধী পরিবেশ দ্রুত বদলাচ্ছে