উত্তরখান-দক্ষিণখানে গ্যাস সরবরাহ বন্ধ

212

অনলাইন ডেস্ক:

সিটি করপোরেশনের কাজ চলাকালে গ্যাসের পাইপলাইনে লিকেজ হওয়ায় রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় তিতাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে৷

তিতাস জানায়, ওই এলাকার পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। অতিদ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পূর্বের খবরপবিত্র রমজানে রোজার নিয়ত ও ইফতারের দোয়া জেনে নিন
পরবর্তি খবরদক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার চায় বাংলাদেশ