আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

115

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরহামলায় সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ১ মার্চ ২০২৬ খামেনির মৃত্যু নিশ্চিত করলো ইরানের রাষ্ট্রীয় টিভি, ৪০ দিনের শোক ঘোষণা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।

 

নিউজ২১ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছ রয়টার্স। 

রয়টার্স বলছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। নিহত হওয়ার সময় তিনি তাঁর কর্মক্ষেত্রে (তাঁর অফিসে) তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ‘শনিবার ভোরে এই কাপুরুষোচিত হামলা হয়েছে।’

সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। রয়টার্স জানিয়েছে, আজ রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।

এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর নেই, তার লক্ষণ ক্রমশ বাড়ছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন। এবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করল।

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ ছিলেন।

 

খামেনেয়ীর শাহাদাতে শোকাচ্ছন্ন ইরান

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী নিহত হওয়ার পর পুরো ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তেহরানে খামেনেয়ীর নিজ কার্যালয়ে গতকাল চালানো এই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

যুদ্বের দ্বিতীয় দিনেও চলছে ইহুদি-মার্কিন জোটের ‘অবৈধ আগ্রাসন’ ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, লাখো ইরানির বিনম্র শ্রদ্ধা। প্রতিশোধ নেওয়া ‘দায়িত্ব ও বৈধ অধিকার’ প্রেসিডেন্ট।উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি : পররাষ্ট্রমন্ত্রী। ‘আগ্রাসনে’ যোগ দিচ্ছে যুক্তরাজ্য ইরানের পাল্টা হামলায় জ্বলছে উপসাগরীয় দেশগুলো। ইসরাইলসহ মধ্যপ্রাচ্যজুড়ে মৃত্যুর মিছিল বন্ধ আকাশসীমা, স্থবির আন্তর্জাতিক বিমান চলাচল মেয়েদের স্কুলে মার্কিন, বিমান হামলায় নিহত বেড়ে ১৪৮।

 

পূর্বের খবরযুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, ফের সমানতালে জবাব দিচ্ছে ইরান
পরবর্তি খবরসারাদেশে খাল পুনঃখননের কাজ শুরু সরকারের