আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

175

ঢাকাঃ বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ দেশবাসীকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের৷বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনা সদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে হতে পারে। এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।’

https://youtu.be/STmcAyjSyCw?t=15

https://youtu.be/STmcAyjSyCw?t=35

কাল শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে৷

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। আজ বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

 

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন ড. ইউনূস

 

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ আজ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৮টার পর পাঠ করানো এ শপথ। বঙ্গভবনে প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন আহমেদ শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারে জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।

এর আগে ফ্রান্সের প্যারিসে হালকা চিকিৎসা গ্রহণ করে দেশে ফেরত আসার কথা জানিয়েছিলেন তিনি৷

এদিকে, ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ৮৪ বছর বয়সী ইউনূস বলেন, ‘‘সরকারের ওপর আস্থা ফিরিয়ে আনা জরুরি৷’’

তিনি আরো বলেন, ‘‘আমাদের শান্ত থাকতে হবে৷ নতুন নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি এবং নতুন নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার৷’’

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্যারিস থেকে দেশের পথে ইউনূস

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে  রওনা হয়েছেন৷ দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে (EK-582) তিনি ঢাকা পৌঁছাবেন৷ ঢাকা সময় বৃহস্পতিবার দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস৷

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার পত্রিকা৷

তারা জানিয়েছে, বুধবার বিকেলে শুনানি শেষে বিচারক এম এ আউয়াল এই রায় দিয়েছেন৷

 

এর আগে গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনুস ও এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন৷

পুলিশের ভূমিকার জন্য নতুন আইজিপির দুঃখ প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো৷ এই আন্দোলন ঘিরে সংঘর্ষ–সহিংসতায় যেসব ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আইজিপি বলেছেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইনসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’’

 

 

পূর্বের খবরপুলিশের সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে  কর্মস্থলে ফেরার নির্দেশ নবনিযুক্ত আইজিপির
পরবর্তি খবরভারতীয় দোসর দেশি মিডিয়া থেকে সতর্ক থাকতে হবে