ঢাকাঃ আজ শুক্রবার (১৪ জুন) থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুন) ছিল শেষ কর্ম দিবস। শুক্রবার এই ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ জুন। ঈদুল আজহায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৭ জুন (১০ জিলহজ্জ) দেশে পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে।







