নিউজ২১ডেস্কঃ সরকারের সাবেক উপদেষ্টা মানবকন্ঠের প্রকাশক প্রধান সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯৫ তম জন্মবার্ষিকী ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র গবেষক জনাব আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হইবে।
এই উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর, বুধবার, বিকাল ৪.৩০টায় উত্তরার গাউসুল আজম জনপদের মেজবান রেস্টুরেন্টে কবি জাকারিয়া চৌধুরী -আমিনুল ইসলাম বেদু জন্মোৎসব ও ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কবি জাকারিয়া চৌধুরী-আমিনুল ইসলাম বেদুর জন্মোৎসবে পালন করা হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিস্ট সবাইকে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানিয়েছেন, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জামসেদ ওয়াজেদ। উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য তিনি সকল সদস্যদের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।





