আন্তর্জাতিক ডেস্ক :
গাজার উত্তরাঞ্চলের তাল আজ-জাতারে তাদের চালানো রকেট হামলায় একসঙ্গে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর গাজায় ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান নিয়ে ঢুকে পড়েন হাজার হাজার ইসরায়েলি সেনা।
তারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে অভিযান চালায়। এরপর যায় দক্ষিণাঞ্চলে।
উত্তরাঞ্চলে হামাসকে দুর্বল করে দেওয়ার দাবি করে আসলেও; সেখানে প্রতিনিয়ত হামাসের যোদ্ধাদের হামলার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য একসঙ্গে আট সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।





