হাইজাম্পে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের মাহফুজুর

185

খেলাধূলা ডেস্ক:

৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানের স্বর্ণ হারানোর রাতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের হাইজাম্পার মাহফুজুর রহমান।

সোমবার রাতে ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের হাইজাম্পে মাহফুজুর রহমান ২.১৫ মিটার লাফিয়ে বোঞ্জ পদক জিতেছেন।

এবারের আসরে এ নিয়ে ২টি পদক জিতলো বাংলাদেশ।

এর আগে রোববার ৪০০ মিটারে রৌপ্য জিতে চমক দেখিয়েছিলেন জহির রায়হান।

বাংলাদেশের ৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন তেহরানে চলমান এ প্রতিযোগিতায়।

পূর্বের খবরখালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক
পরবর্তি খবররুদ্ধশ্বাস লড়াইয়ে তামিমকে হারালেন সাকিব