সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন বাংলাদেশে হবে ১৭ জুন

162

ঢাকাঃ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত যদিও, বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল শুক্রবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৬ জুন।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

পূর্বের খবরChicken, egg prices rise on supply shortage, higher production costs
পরবর্তি খবরদেশের ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট সংসদে পেশ