সেবা পেতে দ্বারে দ্বারে ঘুরছে নাগরিকরা, আওয়ামী লীগের মেয়র-কাউন্সিলররা লাপাত্তা,

147
নিউজ২১ডেস্কঃ সরকার পতনের পর ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রায় সব কাউন্সিলর কার্যালয় আক্রান্ত; একটির সামনে দেয়াল তুলে দেওয়া হয়েছে। মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে কথা হয় আইডিয়াল স্কুল রোডের বাসিন্দা আজিজুর রহমানের সঙ্গে। তিনি এসেছিলেন জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে, কিন্তু তার কাজ কবে হবে সে বিষয়ে কোনো ধারণা ছাড়াই ফিরতে হয়েছে তাকে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে সারাদেশে সরকারি বেসরকারি স্থাপনা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে যে বেপরোয়া হামলা হয়েছে, তা থেকে বাইরে নয় ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয়ও।

বিএনপির বর্জনের কারণে ভোটে নির্বাচিতরা প্রায় সবাই আওয়ামী লীগপন্থি, তাদের সবার কার্যালয়ই ভাঙচুর করা হয়েছে; আগুন দেওয়া হয়েছে, অনেক জায়গায় নথিপত্র পুড়ে গেছে, লুট হয়েছে জিনিসপত্র, নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্য রাখা জিনিসপত্রও নিয়ে গেছে হামলাকারীরা।

 

মেয়র-কাউন্সিলররা লাপাত্তা, সেবা পেতে ঘুরছে মানুষ
ভাঙচুরের পর আগুনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের চিত্র।

 

 

 

পূর্বের খবরজাতীয় নির্বাচন সঠিক সময়ে হওয়া উচিত: আলী ইমাম মজুমদার আলী ইমাম মজুমদার
পরবর্তি খবরড. ইউনূসের ক্ষমতা গ্রহণকে যেভাবে দেখছে আন্তর্জাতিক মিডিয়া