সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

270

সম্পাদক পরিষদের নতুন সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর।

sharethis sharing button
messenger sharing button

 

 

ঢাকাঃ দেশের দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন — সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর। তিনি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন।

সম্পাদক পরিষদের নতুন কমিটির সভাপতি নিউ এইজ সম্পাদক নুরুল কবির গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ।

এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন। দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস) ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। অনলাইনে যুক্ত ছিলেন- দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশ্যে মাহমুদ।

 

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে

 

 

পূর্বের খবরখালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি
পরবর্তি খবরবেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণ