রমনা কালী মন্দিরে অসহায়দের মাঝে আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

180

অনলাইন ডেস্ক:

রাজধানীর রমনা কালী মন্দির ও আশপাশের এলাকার অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই মন্দিরও অসাম্প্রদায়িক চেতনার একটি কেন্দ্র। মন্দিরটি টার্গেট ছিল, অপারেশন সার্চ লাইটের মধ্যদিয়ে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল। যাদের আমরা হারিয়েছি তাদের অনেকের পরিবারের সদস্যরা এখানে আছেন। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে আমাদের বিকশিত সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। বিবেকবানদের নির্মূল করেছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই বিবেকহীন, হত্যাকারীদের নির্মূল করতে কাজ করে যাচ্ছি। এই রমনা কালী মন্দিরে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের এবং তাদের দালালদের খুঁজে বের করতে হবে। অপকর্মের ইতিহাস মানুষের মাঝে তুলে ধরতে হবে।

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, পবিত্র রমজান মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছি। ১৯৭১ সালে মন্দিরে হামলা হয়, এখানে এখনো শহীদ পরিবারের অনেকে আছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ রায়, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা বক্তব্য রাখেন।

পূর্বের খবররোমে বিমানের ফ্যানস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
পরবর্তি খবরখালেদা জিয়া সুস্থবোধ করছেন, বাসায় চিকিৎসা দেওয়া হবে