ভারতের মহারাষ্ট্রে অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি-নাভা শেভা অটল সেতুর (Atal Setu) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। এই সময়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ উভয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস এবং রাজ্যপাল রমেশ বাইস মঞ্চে উপস্থিত ছিলেন। ২১.৮ কিমি দীর্ঘ মুম্বাই ট্রান্সহারবার লিংক (MTHL), মোট ১৭,৮৪০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত, নাম দেওয়া হয়েছে ‘অটল বিহারী বাজপেয়ী সেউড়ি- নাভা শেভা অটল সেতু’।

অনলাইন ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে উদ্বোধন হল ১৭,৮৪০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের দীর্ঘতম সেতুর,শুক্রবার খুলে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের অটল সেতু। সমুদ্রের উপর নির্মিত ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ যেতে লাগবে মাত্র ২০ মিনিট।
ভারতের মহারাষ্ট্রের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আজ শুক্রবার খুলে দেওয়া হয়েছে দেশটির দীর্ঘতম সমুদ্র সেতু ‘অটল সেতু’। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত অটল সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়ের। ভারতের দীর্ঘতম সেতু শুক্রবার মহারাষ্ট্রের অটল সেতু শুক্রবার ১২ জানুয়ারি খুলে দেওয়া হল। সমুদ্রের উপর নির্মিত সেতুটি ২১ কিলোমিটার লম্বা। সমুদ্রের উপর নির্মিত ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বই এবং নভি মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে তখনই জানিয়েছিল কেন্দ্র। শুক্রবার মহারাষ্ট্র সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় দুপুরে ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল)-এর উদ্বোধন করেন তিনি।
মুম্বই থেকে নভি মুম্বইয়ের মধ্যে সংযোগকারী এই সেতুর পরিকল্পনা ১৯৬৩ সাল থেকে রয়েছে। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১৭,৮৪০ কোটি। ১২ জানুয়ারি থেকে সেতুটি আমজনতার জন্য খুলে দেওয়া হবে।
অটল সেতুর উপর যাতায়াতের জন্য বেঁধে দেওয়া হয়েছে গাড়ির সর্বোচ্চ গতি। চার চাকার গাড়ি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। মোটরবাইক, অটোরিক্সা, ট্র্যাক্টর উঠতে পারবে না এই সেতুতে। একইসঙ্গে সেতুতে ওঠা এবং নামার সময় গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘন্টায় ৪০ কিলোমিটার।
২০১৬ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একে ভারতের পরিবহণগত কাঠামোর উন্নতিতে মাইলফলক বলেও চিহ্নিত করেন মোদী।
সেতুটি তৈরি হওয়ার ফলে শুধু দূরত্ব কমল তাই নয়, সেই সঙ্গে এই সেতুটি নভি মুম্বই এবং মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করল। এরই পাশাপাশি মুম্বই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দরকে যুক্ত করল। মুম্বই থেকে পুণে, গোয়া কিংবা দক্ষিণ ভারত ভ্রমণের সময়ও কমবে।
২০১৮ সালে অটল সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। সেতুটি তৈরিতে নিযুক্ত ছিলেন মোট ৫ হাজার ৪০৩ জন শ্রমিক।







