কোটা আন্দোলনকারীদের সঙ্গে সন্ত্রাসীদের সম্পর্ক নেই বলে বিশ্বাস করি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

187

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বিশ্বাস করেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকার প্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সঙ্গে এই সব সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।’

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, ‘এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন–জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার, তা আমি করব।’

শেখ হাসিনা বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।’

পূর্বের খবরঅ্যাডভোকেট সিগমা হুদা আর নেই
পরবর্তি খবরAdv Sigma Huda passes away