বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১ সেপ্টেম্বর

188
নিউজ ২১ ডেস্কঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ সেপ্টেম্বর বোমার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ১৪তম বোমার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্বরনিক প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকার বারিধারায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমার কার্যকরী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের চলমান রাজধানীর পরিস্থিতি, অন্তরবর্তিকালীন সরকার ও বোমার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন এবং বোমার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষয়ে আলোচনা হয়।

 

সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম খান ডলারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোমার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্বপন, নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম বুলবুল, প্রচার সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ, কার্যকরী সদস্য আবু নাঈম খান, শেখ জুয়েল আনন্দ, সাব্বির আহমেদ রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মহসিন দিনু ও শহিদুল ইসলাম খান সাদী, এ জে এম বেলালউদ্দিন, লায়ন আখতার হোসেন, সাইফুল ইসলাম শামীম, সেলিনা আক্তার, রফিকুল হুদা বাবু প্রমুখ।

May be an image of ১১ people and people studying

পূর্বের খবরবাংলাদেশে কি ‘অন্ধকার যুগের’ অবসান ঘটবে
পরবর্তি খবরপরিশেষে দায়িত্বে ফিরেছে পুলিশ