সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন যুগ্ম অর্থ সম্পাদক রফিকুল হুদা। এরপর ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ BOMA-এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান স্বাগত বক্তব্য প্রদান করেন। বলে বোমার সভাপতি তার বক্তব্যে, তিনি অনলাইন মিডিয়ার সম্ভবনা নিয়ে আশাপ্রকাশ করেছেন। নাসির উদ্দিন বুলবুল সংগঠনের পক্ষ থেকে ফেক নিউজ চেকিংয়ের উপর একটি কর্মশালা আয়োজন সহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের কমিটি করার উদ্যোগ গ্রহণ করবেন। তাছাড়া তিনি আগামী বোমার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগেই পূর্ণাঙ্গ কমিটির কথা বলেন।


সভার মূল বিবরণী ও সিদ্ধান্তসমূহ:
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন, অপসাংবাদিকতা রোধ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধিকার ও কল্যাণ: দেশের প্রত্যন্ত অঞ্চলের অনলাইন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিক নির্যাতন রোধ ও তাদের সুরক্ষায় নতুন কর্মপন্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
- নেতৃত্ব ও কার্যনির্বাহী কমিটি: সংগঠনের বর্তমান সভাপতি শরিফুল ইসলাম খান-এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা চূড়ান্ত করা হয়।







