নিউজ২১ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং তলানিতে অবস্থান করছে। পাসপোর্ট র্যাঙ্কিং বাড়াতে সচেতনতার বিকল্প নেই এ কারণে তাদের পাসপোর্টের মূল্য বেশি।
এ বিষয়ে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আশার কথা হলো কোনো দেশে অবৈধভাবে অবস্থানের বিষয়ে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সচেতনতা বেড়েছে। আবার আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে।
যুক্তরাজ্য-ভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, বিশ্বের অষ্টম দুর্বলতম পাসপোর্ট এখন বাংলাদেশের। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ১০৯টি অবস্থানের মধ্যে বাংলাদেশের স্থান ১০২ তম।
স্বৈরশাসক কিম জং আনের দেশ উত্তর কোরিয়াও বাংলাদেশের সাথে যৌথভাবে একই অবস্থানে রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশের চেয়ে ভারত, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। এছাড়া সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, লাইবেরিয়া এবং কঙ্গোর মতো আফ্রিকার দুর্ভিক্ষপীড়িত দেশগুলোও পাসপোর্ট তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, অগ্রিম ভিসা ছাড়াই একটি দেশের নাগরিক বিশ্বের কতটি দেশে ভ্রমণ করতে পারেন সেটির উপর নির্ভর করেই তালিকায় প্রতিটি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যে দেখা যাচ্ছে, মালদ্বীপের পাসপোর্টধারী ব্যক্তিরা যেখানে অগ্রিম ভিসাই ৯৬টি দেশ ভ্রমণ করতে পারেন সেখানে বাংলাদেশের পাসপোর্টধারীরা পারেন মাত্র ৪২টি দেশে। এই ৪২টি দেশের মধ্যে অবশ্য উন্নত কোনো দেশের নাম নেই। বেশিভাগই আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশ।





