প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

147

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

তার নিয়োগের শর্তে বলা হয়, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। তার বাবা এ ওয়াই বি আই সিদ্দিকী (১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন, এছাড়া সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাদের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

পূর্বের খবরদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রকট, এর পরিবর্তন আনা হবে: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
পরবর্তি খবরজাতীয় সাংস্কৃতিক মৈত্রী: নেতৃত্বে ফরহাদ মজহার ও লতিফুল ইসলাম শিবলী