ঢাকাঃ দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর, সাংবাদিকতা জগতে নতুন ধারার পথিকৃৎ নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ, কিংবদন্তি সাংবাদিক বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমা’র নেতৃবৃন্দ।
আজ এক পৃথক বার্তায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমা’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ স্বপন,অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন অব বাংলাদেশ- ONEAB এর সাবেক আহবায়ক মীর আব্দুল আলীম, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বেদু, ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক সমিতি, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম, বিক্রমপুর প্রেস ক্লাব, গাজীপুর মেট্রোপলিটন প্রেসক্লাব, বৃহত্তর উত্তরা প্রেসক্লাব, সিরাজদিখান প্রেসক্লাব, কেরানীগঞ্জ মিডিয়া ক্লাব এর স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে নাঈমুল ইসলাম খানকে এই অভিনন্দন জানান। পাশাপাশি একজন যথোপযুক্ত, সঠিক, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে পদায়নের সিদ্ধান্ত নেওয়ায় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নাঈমুল ইসলাম খান তার ব্যাপক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে আরও বিকশিত করবেন।
আরেক পৃথক বার্তায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জনাব ওমর ফারুক, কা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি সেলিম ওমরাও খান এবং সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সকলে নাঈমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একজন সঠিক, দক্ষ ও যোগ্য সাংবাদিককে বিবেচনায় নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, তার বিস্তর অভিজ্ঞতাকে কাজে লাগাবেন প্রধানমন্ত্রী। এই সুযোগে নাঈমুল ইসলামও আলোয় আলোকিত করবেন গণমাধ্যমকে।
উল্লেখ্য, নাঈমুল ইসলাম খান ১৯৮৬-৮৭ সালে স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক ইনকিলাবে এক বছর কাজ করেছেন।তার এই নিয়োগে ইনকিলাব, আজকের কাগজ, আমাদের সময়, আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডট কম ও আওয়ার টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।





