প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ম্যাথিউ ওয়েডের অবসর

176

খেলাধূলা ডেস্ক:

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যাথিউ ওয়েড। দেশটির সবচেয়ে বড় ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচ খেলেই এই ঘোষণা দেন টেস্ট দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

গতকাল বৃহস্পতিবার পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলেন ওয়েড। প্রথম শ্রেণির এই ফাইনাল ম্যাচ খেলার জন্য আইপিএলে যোগ দিতেও বিলম্ব করেন ৩৬ বছর বয়সী এই অসি তারকা। তবে তার এই ত্যাগের প্রতিদান মিলেছে। ফাইনালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে তার দল ক্রিকেট তাসমানিয়া।

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়েড। আাগামী জুন থেকে শুরু হতেয যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন এই মারকুটে ব্যাটার।

অবসর সংক্রান্ত বিবৃতিতে ওয়েড বলেন, ‘দীর্ঘ ফরম্যাটের খেলার চ্যালেঞ্জগুলো আমি পুরোপুরি উপভোগ করেছি। যদিও আমি সাদা বলের ক্রিকেট খেলতে থাকবো। দেশের হয়ে খেলার সময় ব্যাগিগ্রিন (অভিষেকের সময় পাওয়া ক্যাপ) পরা আমার ক্যারিয়ারের একটি দারুণ মুহূর্ত হিসাবে রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ক্যারিয়ারের সমস্ত সতীর্থদের কাছে কৃতজ্ঞ। আমাকে একজন প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসাবে গড়ে উঠার ভিত্তি প্রদান করার জন্য ক্রিকেট ভিক্টোরিয়ার প্রতি কৃতজ্ঞতা। আমার ক্যারিয়ারের শেষ দিকে সমর্থন করার জন্য ক্রিকেট তাসমানিয়ার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০১২ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেকের পর ৩৬ ম্যাচ খেলেছেন ওয়েড। এসব ম্যাচে ২৯.৮৭ গড়ে ১ হাজার ৬১৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

পূর্বের খবরমারকুটে জুটি গড়ে ফিরলেন শান্ত
পরবর্তি খবরফিলিস্তিনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, স্বাগত জানালো যুক্তরাষ্ট্র