ঢাকাঃ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ‘জশনে জুলুছ’ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ঢাকায় “গাউসিয়া কমিটি বাংলাদেশ” কর্তৃক আয়োজিত “হুজুর পীরে বাঙ্গাল” সৈয়দ সাবের শাহ্ হুজুরের সদারতে জশনে জুলুস অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানিয়েছেন, মুর্শিদে বরহক ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.)। ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উক্ত আয়োজনে ‘জশনে জুলুছ’ জামেয়াতে তশরিফ ছিলেন পীরে বাঙাল পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ (মাঃজিঃআঃ) শাহাজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ,(মাঃজিঃআঃ)শাহাজাদা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ (মাঃজিঃআঃ)

বিগত ৫৪ বছর যাবত আঞ্জুমান-এ-রহমানিয়া-আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা যৌথভাবে বিভিন্ন জশনে জুলুসের আয়োজন করে থাকে।
লাখো মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুস। জুলুসকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণে সাজে নগরের মোড়, সড়কদ্বীপ ও সড়ক বিভাজক। হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে জুলুসে লাখো লাখো মানুষের ঢল নামে। জুলুসে শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে একাকার হয়ে পড়ে ঢাকার রাজপথ। ফ্লাইওভার, সড়কের দুই পাশ, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ির ছাদে শুধু মানুষ আর মানুষ। যেদিকে চোখ যায় শুধু পাঞ্জাবি টুপি পরিহিত মুসল্লিদের ভিড় ছিল সারাদিন। গত ৯ অক্টোবর সকাল পৌনে ৯টায় রাজধানীর মোহাম্মদপুর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) জশনে জুলুস।
জুলুসে নেতৃত্ব দিয়েছেন আওলাদে রাসুল আল্ল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় এ জুলুস অনুষ্ঠিত হয়।





