টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

185

অনলাইন ডেস্ক:

একদিনের সফরে নিজের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ মে) সকাল ৮টার পর সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকালে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পূর্বের খবরটঙ্গীতে ছাদ থেকে পরে বিএনপি নেতার পুত্রের মর্মান্তিক মৃত্যু
পরবর্তি খবরবাজেট ঘোষণা ৬ জুন