টানা চার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

176

খেলাধূলা ডেস্ক:

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই নিয়ে টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটের মধ্যে আরও দুই লোনার দেখা পায় স্বাগতিকরা। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০।

দ্বিতীয়ার্ধেও পোল্যান্ডের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত মোট ৭ লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

পূর্বের খবরঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার ও দল: প্রধানমন্ত্রী
পরবর্তি খবররাশিয়ায় পশ্চিমা অস্ত্র ব্যবহারে ছাড়পত্রের ইঙ্গিত