অ্যাড. আব্দুস সালাম আজাদ বিএনপির যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়েছে

191

অনলাইন ডেস্কঃ বিএনপির যুগ্ম-মহাসচিব পদে এড. আব্দুস সালাম আজাদকে মনোনীত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল আনা হয়েছে। শনিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৩৯ পদে কোথাও রদবদল, কোথাও আবার নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছে নেতাদের।

এদের মধ্যে বেশ কয়েকজন বিএনপির প্রভাবশালী নেতাও আছেন।এতে বলা হয়, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিগত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রদলের সাবেক নেতা ফজলুল হক মিলন এত দিন এই দায়িত্ব পালন করে আসছিলেন। মিলন গাজীপুর জেলা বিএনপিরও সভাপতি দায়িত্ব নিলে তাঁর স্থলে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

পূর্বের খবরএবার কোরবানিতে ২৬ লাখ পশু অবিক্রীত থাকার পরও সংকট কেন?
পরবর্তি খবরকবি অসীম সাহা চিরনিদ্রায়