জাপানকে টপকে জার্মানি এখন ৩য় বৃহত্তম অর্থনীতির দেশ

208
অনলাইন ডেস্কঃ এবার জাপানকে পিছনে ফেলে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বমন্দার কারণে জাপান পিছিয়ে পড়লো। তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জার্মানি এখন তৃতীয় স্থানে চলছে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩ সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে চার দশমিক দুই ট্রিলিয়ান ডলার। একই সময়ে জার্মানির জিডিপি ছিল চার দশমিক পাঁচ ট্রিলিয়ান ডলার।

২০২২ ও ২০২৩-এ  ডলারের তুলনায় ইয়েনের মূল্য ১৮ শতাংশ কমেছে।  অন্যদিকে জার্মানিতে ইউরোর মূল্য স্থিতিশীল থেকেছে।

 

ভারত টপকে যেতে পারে

 

জাপানজার্মানির অর্থনীতিতে প্রধান সমস্যা হলো, শ্রমিকদের সংখ্যা কম, জন্মহার কমছে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে জার্মানির থেকেও জাপানের সমস্যা আরো বেশি।

গতবছর তাদের অর্থনীতি সামগ্রিকভাবে এক দশমিক নয় শতাংশ হারে বেড়েছে। গত দুইটি কোয়ার্টারে তা সংকুচিত হয়েছে। এটাকেই টেকনিক্যাল রিশেসন বা মন্দা বলা হয়।

১২ কোটি ৫০ লাখ মানুষের দেশ জাপান আয়তনের দিক থেকে আট কোটি ৩০ লাখ মানুষের জার্মানির থেকে ছোট। জাপানের খ্যাতি উচ্চপ্রযুক্তির জিনিস এবং গাড়ি তৈরির জন্য।

দীর্ধদিন ধরে যুক্তরাষ্ট্রের পর জাপানই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল। কিন্তু এখন চীন সেই জায়গা দখল করেছে।

১৪২ কোটি মানুষের দেশ ভারতে আর্থিক উন্নয়নের হার অনেক বেশি। ভারতে ৩৫ বছরের কম বয়সিদের সংখ্যাও জাপান ও জার্নমানির তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের ধারণা, খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)

পূর্বের খবরআইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেন ইমরান খান
পরবর্তি খবরমিয়ানমার থেকে বাংলাদেশে আসা ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে