জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

231

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিকেলে নির্ধারিত নিয়ম অনুসারে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘রাস্তায় জনস্রোতের কারণে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটের দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

স্মৃতিসৌধে পৌঁছে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাত ১০টা ৩৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

 

Senior and other BNP leaders paid tribute to martyrs of the Liberation War at the National Martyrs’ Memorial in Savar on behalf of the party’s Acting Chairman Tarique Rahman on 26 December 2025. Photo: BNP Media Cell

 

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই  সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করেন। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

 

 

তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

 

এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এর আগে নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।

পূর্বের খবরদেড় যুগ পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
পরবর্তি খবরতারেক রহমান ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন