গণমাধ্যমে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার করব: তথ্যমন্ত্রী জহির

194

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে তিনি সচিবালয়ে আসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির ক্ষমতার কারণে গুজব চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে, আরেকদিকে নতুন নতুন জটিলতা তৈরি হয়েছে। এগুলো প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। তথ্যকে নির্ভেজালভাবে উপস্থাপন করার চেষ্টা করব।’
 

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।

জহির উদ্দিন আরও বলেন, ‘ভয়মুক্ত গণমাধ্যম তৈরি করতে যা যা করা দরকার করবো। সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’
 

পূর্বের খবর‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরবিএনপি ক্ষমতায়: কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্ক?