উত্তরা এজি চার্চ স্কুল প্রাঙ্গণে শিশুদের নিয়ে বৈশাখী অনুষ্ঠান

147

গতকাল ২৪শে বৈশাখ (০৭ মে ২০২৬) বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর উত্তরায় এজি চার্চ স্কুল প্রাঙ্গণে বিশেষ শিশুদের জন্য এক মনোরঞ্জন মূলক বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছে যাদুমিস উৎসব ডে কেয়ার সেন্টার।  

 

 

ঢাকাঃ রাজধানীর উত্তরা এজি চার্চ স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য এক মনোরঞ্জনমূলক বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছে যাদুমিস উৎসব ডে কেয়ার সেন্টার। আজ ২৪শে বৈশাখ (০৭ মে ২০২৬) বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজি চার্চ স্কুলের সভাপতি রত্না বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন যাদুমিস উৎসব ডে কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা মাসুদা পারভীন রীতা, যিনি দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষাবিদ। আরও উপস্থিত ছিলেন শিক্ষিকা শামীমা আক্তার লাকী, মাহফুজা লিজা, রুমা, পারভীন, আখি, রোকসানা, সুরমা বেগম, অনামিকা ও রোমানা।

অনুষ্ঠানে এজি চার্চ স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অতিথিবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, শিশুদের আনন্দময়, উদ্যমী, সাহসী ও মানবিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের বৈশাখী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষিকা মাসুদা পারভীন রীতা বলেন, “শিশুদের সৃজনশীল ও মানসিক বিকাশে সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিভাবকদের উপস্থিতি শিশুদের আরও উৎসাহিত করে।”

অনুষ্ঠানের শেষে সকলের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পূর্বের খবরহযরত শাহজালাল (র.) ৭০৭তম ওরসে মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ ছড়ানো হয়েছে
পরবর্তি খবরজাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের