ঈদের ফিরতি যাত্রা: ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট মিলবে মঙ্গলবার

140

অনলাইন ডেস্ক:

ঈদে ঘরে ফেরা মানুষদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ১৯ এপ্রিল যারা ঢাকা ফিরতে চান তাদের আগামীকাল টিকিট সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হবে। এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে শুরু হবে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবে। এই টিকিট রিফান্ড করা যাবে না।

এছাড়া রেলে যাত্রীদের নিরাপদে ভ্রমণ করতে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে। আর গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

গত ২৯ মার্চ যারা অগ্রিম টিকিট কিনেছিলেন আজ তারা ট্রেনে ঢাকা ছাড়ছেন। এদিকে গত কয়েকদিনের তুলনায় আজ কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে।

পূর্বের খবরসময়মতো কমলাপুর ছাড়ছে ট্রেন, খুশি যাত্রীরা
পরবর্তি খবরব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর