অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘UMEX 2024 (Unmanned Systems 2024) and SIMTEX 2024 (Simulation and Training Systems 2024) Exhibitions’ এ অংশগ্রহণ করেন।
পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে সেদেশে সরকারি সফরে যান।





