ঢাকাঃ আজ সোমবার, ১৬ মার্চ ২০২৬ইং, বিকাল ৪.৩০ ঘটিকায় রাজধানী মহাখালীর “আমানা ফুড ভ্যালি” রেস্তোরাঁ, ৩য় তলা, সেনা কল্যাণ সংস্থা টাওয়ারে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (BOMA) এর যৌথ ইফতার-২০২৬ আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজিম উদ্দিন আলম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর সুকুমল বড়ুয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। জনাব কফিল উদ্দিন, যুগ্ম আহবায়ক, ঢাকা সিটি (উত্তর) বিএনপি।একুশে পদক প্রাপ্ত কবি মোহন রায়হান, সভাপতি, জাতীয় কবিতা পরিষদ। মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, প্রেসিডেন্ট, বাংলাদেশ আইসিটি স্টেক হোল্ডারস এলায়েন্স (BISA)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও কভারেজ দেওয়ার জন্য আপনার পত্রিকা/চ্যানেল/রেডিও/নিউজ এজেন্সি থেকে একজন প্রতিবেদক ও ক্যামেরাপার্সন এর সরাসরি অংশগ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, রাসিদুল হাসান বুলবুল।






