আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

329

ঢাকাঃ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়।

পূর্বের খবরআগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান
পরবর্তি খবরজিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন