ঢাকাঃ আগামীকাল শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বোমা’র ১ যুগ পূর্তি
সালাম ও শুভেচ্ছা নেবেন।
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের এক যুগ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বোমা অফিস রাজধানীর আরএইচ হোম সেন্টার (৪র্থ তলা) হাউস: ৭৪/বি-১, সুইট নম্বর:৩৪৫,গ্রীন রোড, ঢাকায় সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংগঠনের সভাপতি জনাব শরিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন।
উল্লেখ্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন প্রায় এক যুগ ধরে অনলাইন গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের অধিকার আদায়ে সরকার ও স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় সাধন করে অনলাইন গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনলাইন গণমাধ্যম নীতিমালা, অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধন সহ নানা ইস্যুতে প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বোমা।






