অভিযানে সেই মাসুদ, চট্টগ্রামে ৫ পরিবহনকে জরিমানা

189

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্স ও ফিটনেস সনদ না থাকায় পাঁচটি পরিবহনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর অলংকার ও এ কে খান এলাকার কাউন্টারগুলোতে এ অভিযান চালায় বিআরটিএ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।

এসময় বাড়তি ভাড়া আদায়ের দায়ে শাহী ও জোনাকি পরিবহনকে আট হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে লাইসেন্সবিহীন একটি পরিবহনকে তিন হাজার টাকা এবং ফিটনেসবিহীন দুটি বাসকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অংশ নেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ মেট্রো সার্কেলের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী।

পূর্বের খবরঢাকা ছাড়তেই যানজটে নাকাল ঘরমুখো মানুষ
পরবর্তি খবরগণপরিবহনে ভাড়ার দ্বিগুণ ‘ঈদ বকশিশ’